দুবলারচরে এবারের রাস উৎসব ও পুণ্যস্নান শুরু ২২ নভেম্বর

সংবাদ থেকে
শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবনের দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের এবারের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন শুধু মাত্র সনাতন ধর্মাবলম্বীরা। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জেয়ারে পূণার্থীদের পুণ্যস্নানের মধ্য শেষ হবে তিন দিনের রাস উৎসব।
দুবলা ফিসারম্যান গ্রুপ ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সব প্রস্ততি নেয়া হয়েছে। শতবছর ধরে রাস উৎসব হয়ে আসছে বঙ্গোপসাগর তীরে দুবলার আলোরকোলে। রাসমেলায় অংশ নিতে দেশ-বিদেশের হাজারো মানুষ আসেন দুবলার আলোরকোলে। এবারে রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে পূণার্থীদের যাতায়াত নিরাপদ করতে সুন্দরবন বিভাগ ৫টি নৌপথ নির্ধারন করে দিয়েছে। এসব নৌপথে পূণ্যার্থীদের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সার্বক্ষণিক টহল থাকবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসবে যাবার জন্য শুধু মাত্র সনাতনধর্মাবল্মবীরা অনুমতি পাবেন। তাদের নিধার্রিত ৫টি নৌপথ ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে বন বিভাগের নির্দেশনা। পূণার্থীদের অনুমতির জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করবে। চেকপোস্ট ছাড়া সুন্দরবনের অন্য কোন জায়গায় লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। কোন বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই বন কর্মকর্তা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗