হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আজ (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে গত ১৫ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়েছিল। পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
