রাবির নবান্ন উৎসবে পিঠাপুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: পিঠাপুলি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে নবান্ন উৎসব। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
ধান কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। পরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা-পুলির সুবাস’।
উৎসব উপলক্ষে কৃষি অনুষদ প্রাঙ্গণে বসে নানা ধরনের পিঠার স্টল। নবান্নিকা, আলকানন্দা, পাতার সেফাই, ক্ষীর পুলির আসর, পিঠার পরশ, শেকড়ের টান, পৌষাল, পিঠার কুটির ও পিঠা মঞ্জুরী নামে সাজানো এসব স্টলে ছিল চন্দ্রপুলি, হৃদয় হরণ, জামাই পিঠা, কুশলী পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধপুলি, গোলাপ পিঠা, রসভরি ও বিস্কুট পিঠাসহ নানা পদের পিঠা। পাশাপাশি ছিল ফিরনি, পায়েস, মোহনভোগ ও দুধ গোকুল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
