চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ, সম্পাদক বাহার
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফয়সাল আহমেদ বাহার।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗