ভানুগাছ রেলওয়ে স্টেশনে তরুণ-তরুণী আটক, থানা হেফাজতে সোপর্দ
Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক তরুণ ও তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গাজীপুর থেকে পালিয়ে আসার পর তাদের সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে এক মুসলিম তরুণীকে নিয়ে পালিয়ে আসা এক খ্রিস্টান যুবক ভানুগাছ রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় তাদের কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করে আটক করে রাখে।
পরবর্তীতে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মা জানান, তারা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না এবং এ ঘটনায় ইতোমধ্যে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Original report: Moulvibazar24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗