চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ

সংবাদ থেকে
বাংলার লোকসংস্কৃতির চর্চা, বিকাশ ও সংরক্ষণের প্রত্যয়ে চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ ঘটেছে। ‘বাংলার লোকসংস্কৃতি চর্চায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিয়াম খান।
নবগঠিত ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি প্রফেসর আলমগীর হোসেন বাহার ও মো. লিটন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন দত্ত ও মাকসুদা ইসলাম হ্যাপি, কোষাধ্যক্ষ পিপল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক মরিয়ম মাহি, দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক অপর্ণা দে এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া সূচনা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



