ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই এখন খেলাপি।
গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৭ শতাংশে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের হার বেড়েছে চার গুণেরও বেশি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
