দেশের ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
Source: Arthosuchak / Economy

সংবাদ থেকে
বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ঋণের মূলধন ও সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ আনুমানিক ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

