‘কালো জরুরি অবস্থা’ জারি করেছে বিজেপি : আম আদমি পার্টি

সংবাদ থেকে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে রাজাধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি); আর সেই বিক্ষোভ কর্মসূচিতে ঠেকাতে গিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার রাজধানী নয়াদিল্লি ও সংলগ্ন এলাকাগুলোতে ১কালো জরুরি অবস্থা’ (ব্ল্যাক ইমার্জেন্সি) জারি করেছে বলে মনে করে আম আদমি পার্টি (এএপি)।
গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সময় এ তথ্য জানিয়েছেন দিল্লির রাজ্য সরকারে আসীন সাবেক এই দলটির বিধায়ক গোপাল রায়। সিজেপির দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছেন তিনি।
“কেন্দ্রীয় সরকার সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের দেশে এক ‘কালো জরুরি অবস্থা’ জারি করেছে। আজ জ্ঞানেশ কুমারকে রক্ষা করতে তারা নয়াদিল্লিকে এক সামরিক ঘাঁটিতে পরিণত করেছেন। কিন্তু কেন্দ্রের মনে রাখা উচিত, যতই বাহিনী মোতায়েন করুন না কেন, এই আন্দোলনকে দমন করা যাবে না”, সাংবাদিকদের একথা বলেছেন গোপাল রায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗