17 November 2026, 03:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ঋণ ইস্যুতে অনন্ত জলিলকে ফাইটার বললেন ওমর সানী

Source: Daily Probaha / Entertainment

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার অ্যাকশনহিরো অনন্ত জলিলকে নিয়ে চলা আলোচনা ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সহকর্মী অনন্ত জলিলের প্রতি পুরোপুরি আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, এই পরিস্থিতি তিনি খুব দ্রুতই সামলে নিতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। ভিডিওতে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিল প্রসঙ্গটি নিয়ে কথা বলেন তিনি। অনন্ত জলিলকে নিয়ে ওমর সানী বলেন, ‘তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি দারুণ মনের মানুষ এবং একজন সত্যিকারের ফাইটার।

যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় না এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার। তিনি খুব সহজেই এটি সামলে নেবেন।’ সমালোচকদের উদ্দেশ্যে কিছুটা বিরক্তি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Latest

Trending