দৈনিক প্রবাহের সিনিয়র সাংবাদিক কামরুল আহসানের বাসায় দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দের বিবৃতি
সূত্র: Daily Probaha / বাংলাদেশ
সংবাদ থেকে
দিঘলিয়া প্রতিনিধি ঃ গতকাল সোমবার বিকালে দৈনিক প্রবাহের সিনিয়র সাংবাদিক কামরুল আহসানের সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দের পক্ষ থেকে এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ ও মোঃ ইসমাইল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ বিশ্বাস, আঃ কুদ্দুস মোল্লা, ইকবাল মোল্লা, মহাসিন উদ্দিন, খান শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মিলন হোসেন, সাগর হোসেন, আহাদ গাজী।
মূল প্রতিবেদন: Daily Probaha
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

