জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬

সংবাদ থেকে
প্রতিযোগিতায় বিজয়ী ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন প্রথম স্থান এবং ৬ জন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মাদ্রাসার ক্ষুদে এই প্রতিভাবান শিক্ষার্থীদের এমন অভাবনীয় সাফল্যে আনন্দিত ও গর্বিত পুরো মাদ্রাসা পরিবার।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা অর্জিত পুরস্কার নিয়ে নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হন এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. শামছুল ইসলাম-এর হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় অধ্যক্ষ মহোদয় ও উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের এই সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া করেন।
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনাম ও গৌরব বয়ে আনা এই কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


