নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তুহিনের
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ দেশব্যাপী অব্যাহত নাশকতা, অগ্নিসংযোগ ও পরিকল্পিত রাজনৈতিক অস্থিরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকা- মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক, সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে ১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। শফিকুল আলম তুহিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোথাও কোনো সন্দেহজনক কর্মকা-, অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ কিংবা নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗