মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত ও নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর ৬ কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗