17 November 2026, 03:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

যশোর বোর্ডে ৮০টি কেন্দ্রে পরীক্ষার্থী ৪২ হাজার ৫৬ : যশোর জেলায় বেশি

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

যশোর ব্যুরো ঃ যশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৮০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ৪২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী। জেলাভিত্তিক হিসাবে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোরে।

ইতোমধ্যে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে যশোর জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৭ জন, খুলনার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭৪৮ জন, বাগেরহাটের ১১টি কেন্দ্রে ৩ হাজার ৫৬২ জন এবং সাতক্ষীরার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এছাড়া কুষ্টিয়ার ৮টি কেন্দ্রে ৫ হাজার ৪১৩ জন, চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন, মেহেরপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন, নড়াইলের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৩ জন, ঝিনাইদহের ৮টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৩ জন এবং মাগুরার ৫টি কেন্দ্রে ২ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending