১৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা অনুষ্ঠিত

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

তথ্য বিবরণী ঃ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন। সভায় বিভাগীয় কমিশনার বলেন, মাদক অনেক অপরাধের মূল কারণ।

তাই সবাইকে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। মাদকের সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত সাজার আওতায় আনতে হবে। একই সাথে মাদক দমনে পরিচালিত মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ছাড়াও মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

সভায় জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত অক্টোবর মাসে খুলনা বিভাগের ১০ জেলায় মাদকের বিরুদ্ধে ১৩৪২টি অভিযান পরিচলনা করে। এতে ৪৩৮টি মামলা দায়ের ও ৪৩৬জন আসামী গ্রেপ্তার হয়। একই সময়ে বিভাগের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন ও মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ, লিফলেট, পিভিসি বোর্ড, ডিসপ্লে স্ট্যান্ড স্টিকার ও ফোল্ডার বিতরণ করা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর