নিষিদ্ধ আ.লীগের সহিংসতা : থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহিংসতার পরদিনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি গোপালগঞ্জে। সোমবার (১৬ নভেম্বর) নতুন করে কোনো বিক্ষোভ-সহিংসতার ঘটনা না ঘটলেও গোটা গোপালগঞ্জ জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
জেলা শহরটির গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোয় পুলিশ, এসআরবি ও বিজিবি’র সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থার মধ্যে প্রয়োজন ছাড়া সাধারণ লোকজন খুব একটা বাইরে বের হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এদিকে, রোববার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। হামলার ভয়ে তাদের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি’র নেতারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗