17 November 2026, 00:47 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের কারাদন্ড

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরির চেষ্টার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত দুইজনকে আট মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। নিরাপদ খাদ্য অফিসার (খুলনা মেট্রোপলিটন) মুন্নী খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানা প্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে রাখা ছিল। রোববার (১৫ নভেম্বর) সাতক্ষীরা জেলায় মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে খাদ্য নমুনা পরীক্ষার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় ভ্যানটি খুলনা সার্কিট হাউসে নেওয়ার জন্য গ্যারেজে যান গাড়িচালক। এ সময় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কাছে পৌঁছালে তিনি গ্যারেজের ভেতর মানুষের কথাবার্তার শব্দ শুনতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য কর্মকর্তাকে জানান। পরে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোবাইল ফোনে সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করেন। এরপর গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী ও সিএসডির অন্যান্য কর্মচারীর সহায়তায় রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খোলা অবস্থায় উদ্ধার করা হয়।

পরে আটক দুইজনকে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর রাতে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending