১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খুলনার নেতাদের ডেকে পরিস্থিতি শুনলেন প্রধানমন্ত্রী : দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বুঝতে বিএনপি নেতাদের ঢাকায় ডেকে পাঠিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে খুলনা বিএনপি’র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হঠাৎ করে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ জানতে চান, করণীয় বিষয়ে পরামর্শ চান খুলনার বিএনপি নেতাদের কাছে। বিএনপি নেতারা বর্তমান খুলনা শহরের পরিস্থিতি তুলে ধরলে প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি খুলনায় সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা ভয়াবহ রকমে বেড়ে গেছে। পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকা- ঘটে। আর গত সাড়ে ১০ মাসে ৭৮ জন হত্যার শিকার হয়েছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর