রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্ট অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে রায়ের জন্য আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) নির্ধারণ করেছেন আদালত।
চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় মামলার ১ নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗