17 November 2026, 01:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট : জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে সেনাদের নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাষ্ট্রবিরোধী তৎপরতা, দুর্নীতি ও অব্যাখ্যাত সম্পদের অভিযোগে তদন্তের পর এই সিদ্ধান্ত এসেছে।

গত রোববার সেনাসদরের মিলিটারি সেক্রেটারির শাখা ১২ নভেম্বর পৃথক আদেশে এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করে। ১৭ নভেম্বর অপরাহ্ণ থেকে দুটি বরখাস্তই কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাদের সামরিক চাকরির আনুষ্ঠানিক অবসান ঘটবে। সেনা সূত্র আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো জুলাই অভ্যুত্থানের সময় জাকারিয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার স্ত্রী ফাতিমার নামে বিপুল সম্পদ নিবন্ধিত থাকার বিষয়টি কর্তৃপক্ষ শনাক্ত করার পর তিনি তদন্তের আওতায় আসেন। অভিযোগ রয়েছে, এসব সম্পদের সন্তোষজনক কাগজপত্র দেখাতে বা অর্থের উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হন এই দম্পতি। বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা জাকারিয়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের অধিনায়ক ছিলেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending