সরকারি হাসপাতালে বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্প্রসারণের দাবি

সংবাদ থেকে
ঢাকা: সরকারি হাসপাতালে ট্রেডিশনাল বা বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্প্রসারণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য, বিকল্প পদ্ধতির চিকিৎসক ও চিকিৎসা খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরণের চিকিৎসার বিস্তার হলে রোগীর চিকিৎসা ব্যয় কমানো সম্ভব।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মেডিগো হেলথকেয়ার আয়োজিত বিশ্ব আকুপাংচার দিবসের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে আকুপাংচার চিকিৎসার ওপর কী-নোট উপস্থাপন করেন আকুপাংচার স্পেশালিস্ট ডা. আব্দুল কাইয়ুম খান ও ডা. মুশফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন – বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের (বুয়ামা) সভাপতি ডা. তাওহিদ আল বেরুনী, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ এবং সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং আকুপাংচার বিভাগের প্রধান ডা. মাকসুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিগো হেলথকেয়ার লিমিটেডের প্রধান উপদেষ্টা ডা. ইয়াজদান চৌধুরী।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗