দেশের সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা

সংবাদ থেকে
ঢাকা: দেশের ঐতিহ্যবাহী পোস্ট অফিস ও ডাকঘরগুলোকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ২০২৮ সালের মধ্যে সেগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাল সেন্টারে রূপান্তর করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানান।
সংসদে মন্ত্রী জানান, দেশের সব ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তর এবং ডাক সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বর্তমানে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৭ মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ শীর্ষক একটি কারিগরি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার বা অর্থ প্রেরণ ব্যবস্থাকে আরও যুগোপযোগী, নিরাপদ ও সহজ করা হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

