17 November 2026, 01:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: গত ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার মোট ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৪ লাখ টাকা রাজস্ব আয় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

সংসদে দেওয়া উত্তরে অর্থমন্ত্রী বিগত অর্থবছরের প্রকৃত রাজস্ব আদায়ের পাশাপাশি পরবর্তী অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের মাধ্যমে ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৪ লাখ টাকা রাজস্ব সংগৃহীত হওয়ার পর, পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending