17 November 2026, 02:27 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে এবং নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফিন হাসান, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌরসভার হিসাব রক্ষক জালাল আহমেদ, পৌরসভা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামসহ উপজেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি বন্ধ রাখার পাশাপাশি দিনের বেলা সূর্যের আলো ব্যবহারের আহ্বান জানান। পরিচালনার পাশাপাশি পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ উপজেলার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পিক আওয়ারে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ সমস্যা, লো-ভোল্টেজ ও গ্রাহক সেবার মানোন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন এবং বিদ্যুৎ সাশ্রয়ে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending