ঢাকায় দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমায় হবিগঞ্জ থেকে রওনা হবেন হাজারো মুসল্লি

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রত্যয়ে আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন ‘দাওয়াতে ইসলামী’র উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতেমা। আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে (উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন মাঠ) এই ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমায় অংশ নিতে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা যায়, ইজতেমা সফল করতে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা, ৫টি পৌরসভা এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। দাওয়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ধর্মপ্রাণ সকল মুসল্লিকে এই ইজতেমায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই ইজতেমার মাধ্যমে মুসল্লিরা দ্বীনি শিক্ষা অর্জন, সুন্নাতের অনুসরণ এবং ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗