17 November 2026, 03:00 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

লাখাইয়ে সুতাং নদীর উপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ের ৬নং বুল্লা ইউনিয়নের সুতাং নদীর ওপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে সরেজমিন পরিদর্শন করেছেন এলজিইডি প্রকৌশলী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। গত ১৪ নভেম্বর বিকেলে উপজেলার প্রকৌশলী শহিদুল ইসলাম ও দলীয় নেতৃবৃন্দ সেতুটির স্থান ও মাপজোখ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালু, প্রচার সম্পাদক সামসুল ইসলাম শামসু এবং নির্বাহী সদস্য মো. আব্দুল কাদির।

নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের নির্দেশেই নকশা তৈরির জন্য এই পরিদর্শন করা হয়েছে এবং শীঘ্র এখানে সেতু নির্মাণ করা হবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending