বন্ধ মহিলা হোস্টেলে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

সংবাদ থেকে
শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধ থাকা কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন।
নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন হোস্টেলটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। নিরাপত্তাকর্মী ও বিদ্যুৎ সংযোগ না থাকায় সিসি ক্যামেরা অকার্যকর ছিল। ১০ নভেম্বর পাশের বাসায় ব্যাটারি চুরির সূত্র ধরে বিষয়টি নজরে আসে। চোরেরা ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি টিভি, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের ব্যাটারি ও তার, আইপিএসসহ প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।
মামলায় শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়। অভিযানে চারজন গ্রেপ্তার হন এবং প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗