17 November 2026, 11:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শ্বাস নেওয়াও ঝুঁকিপূর্ণ, দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৩৩৬। এই মাত্রাকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

মঙ্গলবার সকালে আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান সবার ওপরে দেখা যায়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির বায়ুমান সূচক ২৬৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের।

এ ছাড়া ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending