বোয়ালখালীতে ওত পেতে বিকাশ এজেন্টের ২ লাখ টাকা ছিনতাই
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
দোকান বন্ধ করে সারাদিনের লেনদেনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বিকাশ এজেন্ট মো. আসিফ। পথে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথ আটকে দাঁড়ান। এরপর ছুরি ঠেকিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেন তারা। বাধা দিতে গেলে তাকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যান ওই দুজন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার আসিফের খরণদ্বীপ স্কুল এলাকায় বিকাশ এজেন্টের দোকান রয়েছে। তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗