ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সংবাদ থেকে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশ। তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ক্যাম্পাসভিত্তিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং ব্র্যান্ডের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর নিকেতনে অনুষ্ঠিত ওই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা অংশ নেন।
অনুষ্ঠানে ইনফিনিক্সের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ব্র্যান্ডটির প্রতিনিধিরা। এ সময় অ্যাম্বাসেডরদের দায়িত্ব ও ভূমিকা, সাম্প্রতিক বিভিন্ন প্রচারণায় তাঁদের অংশগ্রহণ, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্র্যান্ডটির কার্যক্রম আরও বিস্তৃত করতে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗