নাজিরপুরে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ
সূত্র: Pirojpur Kantho / রাজনীতি

সংবাদ থেকে
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার সন্ধ্যায় শহরের টাউন স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদন: Pirojpur Kantho
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



