সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
Source: Sarabangla / Politics

সংবাদ থেকে
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗