দ্রুত মামলা নিষ্পত্তিতে সমন্বয়ের তাগিদ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামে দ্রুত মামলা নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, আদালত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার।
আসামি গ্রেপ্তারে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী যথাযথভাবে অনুসরণ এবং তদন্তে অসহযোগিতা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন এবং প্রকৃত অপরাধীও যেন ছাড়া না পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


