17 November 2026, 12:32 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু দুই জোড়া কমিউটার ট্রেন

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল ট্রেনের পরিবর্তে কমিউটার ট্রেন চালু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন নামে ও ব্যবস্থাপনায় ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। দুই জোড়া ট্রেনের প্রতিটিতে থাকছে ৩৩৪টি আসন। তবে নতুন ব্যবস্থায় যাত্রীদের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

এতদিন ‘নাজিরহাট লোকাল-১, ২, ৩ ও ৪’ নামে চলাচল করা ট্রেনগুলো এখন থেকে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ নামে চলবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রেনে সাতটি কোচ রয়েছে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। পাঁচটি শোভন কোচে ৬০টি করে ৩০০টি আসন রয়েছে। এসএলআর কোচে আসন ৩৪টি। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending