করপোরেট গভর্ন্যান্সে রবি পেল আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড

সংবাদ থেকে
করপোরেট গভর্ন্যান্সে সুশাসন চর্চার স্বীকৃতি হিসেবে ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে রবি আজিয়াটা পিএলসি। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ পুরস্কার প্রদান করেছে।
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬। ২০২৫ সালে সুশাসন চর্চায় বিশেষ সাফল্য দেখানো পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডসহ সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗