21 November 2026, 10:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

যুক্তরাজ্যের তিন বিশেষজ্ঞ সার্জনকে চট্টগ্রামে সম্মাননা, ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের আহ্বান

Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রামে অলাভজনক ও সমন্বিত একটি পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের আহ্বান জানানো হয়েছে। পিংক অক্টোবর ’২৬ ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় নভেম্বর মাসজুড়ে চলমান ‘Awareness to Care’ কর্মসূচির আওতায় যুক্তরাজ্য থেকে স্বেচ্ছাশ্রমে অপারেশনে অংশ নেওয়া তিন বিশেষজ্ঞ সার্জনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে একই সঙ্গে পিংক অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রমে অংশ নেওয়া চিকিৎসকদের সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে স্বেচ্ছাশ্রমে অপারেশনে অংশ নেওয়া স্বনামধন্য সার্জন ডা. মেরিনা পার্টন, ডা. ল’রা জনসন ও ডা. মো. জাকের উল্লাহকে সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার সমন্বিত উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‘Awareness to Care’ কর্মসূচির আওতায় নভেম্বর মাসজুড়ে বিনামূল্যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের পরামর্শ এবং নির্বাচিত রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। পিংক অক্টোবরের ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের পরবর্তী কর্মসূচি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Original report: Chattogram Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending