পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
সংবাদ থেকে
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষ দ্রুত সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণের দাবি জানায়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা স্থগিত হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




