ওয়েবিলের টাকা না দেওয়ায় এ কে খানে ম্যাক্সিমা চালককে ছুরিকাঘাত
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
নগরের একে খান মোড়ে ওয়েবিলের টাকা দাবি করাকে কেন্দ্র করে এক গাড়িচালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়েছেন আরেকজন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালকের নাম মো. শাহাদাত হোসেন। তিনি ম্যাক্সিমা গাড়ি চালান। আহত অন্যজন তার বন্ধু মাসুম।
শাহাদাতের অভিযোগ, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতাসহ কয়েকজন তার কাছে ওয়েবিলের ১৫০ টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনো আয় না হওয়ায় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗