সরকারি নিয়ন্ত্রণে হলেও এস আলমের কারখানা চালুর দাবি

সংবাদ থেকে
সরকারি নিয়ন্ত্রণে প্রশাসক নিয়োগ করে হলেও এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রামের শ্রমিক নেতারা। তাদের মতে, কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের কর্মসংস্থান ও তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটির আহ্বায়ক এম এম নাজিম উদ্দিন বলেন, এস আলম কোম্পানির সঙ্গে বিভিন্ন সমস্যা থাকতে পারে। এটা কোম্পানির বিষয়। তবে শ্রমিকদের কথা চিন্তা করে, শিল্পের কথা চিন্তা করে এস আলমের কারখানাগুলো সচল করা দরকার। সেটা সরকারি নিয়ন্ত্রণে প্রশাসক নিয়োগের মাধ্যমে হলেও করা হোক।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗