চট্টগ্রাম-নাজিরহাট রুটে ২ জোড়া কমিউটার ট্রেন চালু
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম: রেলপথে যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব ৩৭ কিলোমিটার। রেলওয়ের নিয়মে ৫০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা। কমিউটার হিসাবে চালু হওয়ায় ট্রেনটির উঠা-নামার ন্যূনতম ভাড়া এখন ২০ টাকা। এ কমিউটার ট্রেনে থাকবে সাতটি কোচ। যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির। যাত্রী ধারণ ক্ষমতা হবে সবমিলিয়ে ৩৩৪।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





