শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এদিন সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল চান। এ সময় রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে, গতকাল একদিনেই শুনানি শেষ করে রাষ্ট্র ও আসামিপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





