১৭ নভেম্বর ২০২৬, ১৫:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দক্ষিণ আফ্রিকায় পৃথক ২ বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:০০

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

দক্ষিণ আফ্রিকায় পৃথক ২ বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

· আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা এপির বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরের সুইটওয়াটারস এলাকায় ‘গুলিবিদ্ধ’ একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার কাছাকাছি অনানুষ্ঠানিক বসতি জেফসভিলের একটি ঝুপড়ি ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, ৫৩০ কিলোমিটার (৩৩০ মাইল) দূরত্বের ব্যবধানে সংঘটিত এই অপরাধগুলোর উদ্দেশ্য এখনো উদ্‌ঘাটন করতে পারেননি তদন্তকারীরা। তিনি বলেন, ‘আমরা যে চলমান গণগুলিবর্ষণের মুখোমুখি হচ্ছি তা অগ্রহণযোগ্য। অবশ্যই আমাদের এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের সম্প্রদায়গুলোকে আতঙ্কিত করতে বা মানুষ কীভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করতে দিতে পারি না।’

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ