দর্শনায় ক্রসিংয়ের অপেক্ষায় থাকা ট্রেনে ডাকাতির চেষ্টা, চালকসহ আহত ২

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা রেলক্রসিংয়ে তেলবাহী বিটিও ট্যাংকার ট্রেনে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে ও মারধর করে টাকা, মুঠোফোন, ব্যাগসহ ব্যক্তিগত মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
ট্রেনের লোকোমাস্টার মো. নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. কবির হোসেন জানান, সোমবার রাতে ঈশ্বরদী থেকে হলুদ রঙের তেলবাহী বিটিও ট্যাংকার (পিএসআইকে-৬ ডাউন) ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়। রাত ৩টা ২৫ মিনিটের দিকে খুলনা-ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের পাশে থামানো হয়।
এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত ট্রেনের চালকের কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোকোমাস্টার মো. নজরুল ইসলামের হাতে কোপ দেয় এবং সহকারী লোকোমাস্টার মো. কবির হোসেনকে বেধড়ক মারধর করে। পরে তাদের টাকা, মুঠোফোন, ব্যাগ ও ব্যবহারের কাপড়চোপড় লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

