সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির টহল দল তাকে আটক করে।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

