১২ অক্টোবর ২০২৬, ২৩:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ধর্মীয় আয়োজনের পাশাপাশি জনসেবায় মাইজভাণ্ডারীর ওরস

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এতিমখানার শিক্ষার্থীদের খাবার সরবরাহ, ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অভিযান—বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে সাজানো হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) পবিত্র ওরসের আয়োজন।

রবিবার (১১ অক্টোবর) মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে তাঁর ২৬ আশ্বিনের উরস শরিফ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সাত দিনব্যাপী ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মসূচি নিয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট।

কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর ফটিকছড়ির নিবন্ধিত এতিমখানাগুলোর শিক্ষার্থীদের একবেলা খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। উরসের দিন আজ ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, উপদেশমূলক প্রচার এবং অস্থায়ী শৌচাগার স্থাপনের উদ্যোগ রয়েছে। আগামীকাল ১২ অক্টোবর ভোর ৬টা থেকে হযরত কেবলার রওজা শরিফের মাঠ থেকে শান-ই আহমদীয়া গেট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর