ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস
Source: Dhaka News24 / Sports

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে টাইগাররা। এতে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই কীর্তি গড়তে বড় অবদান রেখেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। হৃদয় ১৩৭ ও লিটন করেন ১২০ রান। তাদের ব্যাটে ভর করে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ।
এই অর্জনের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
