17 November 2026, 15:49 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন এর অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এতে সভাপতিত্ব করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় ২০২৫ সালের আলোয়াখোয়া রাশ মেলার আয়-ব্যয় হিসাব নিকাশ উপস্থাপন করেন মেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), এনএসআই এর এডি নাসরিন আক্তার, মির্জাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মেলার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল্যাহেল বাকী, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা এনসিপি’র আহবায়ক সোলায়মান আলী, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক বজলুর রহমান, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান , এলাকবাসীর পক্ষ থেকে আইনুল হক প্রমুখ।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending