17 November 2026, 15:49 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি।

তিনি বলেন, নাশকতা, জনদুর্ভোগ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending