প্রথমবারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে এটি এখনই আনুষ্ঠানিক বিদ্যুৎ সরবরাহ নয়। প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য কেন্দ্রটি গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

